
Al-Itisam TV
কুরআন ও সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরার লক্ষ্যে আল-ইতিছাম টিভি।
আমাদের পরিচিতি
নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত একটি গতিশীল মিডিয়া প্ল্যাটফর্ম হলো 'আল-ই'তিসাম টিভি' (Al-Itisam TV)। বর্তমানে এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রায় ৪ লাখ (৪০ হাজার+) সাবস্ক্রাইবার এবং ফেসবুক পেজে ২ লাখের অধিক ফলোয়ার রয়েছে। তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরে সহীহ দ্বীনি শিক্ষা পৌঁছে দেওয়াই এই চ্যানেলের মূল লক্ষ্য।
প্রধান কার্যক্রম ও সম্প্রচারিত অনুষ্ঠানসমূহ:
সরাসরি সম্প্রচার (Live Events): নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সকল গুরুত্বপূর্ণ আয়োজন, সম্মেলন ও বিশেষ ইভেন্টসমূহ সরাসরি সম্প্রচার করা হয়।
সাপ্তাহিক লাইভ প্রশ্নোত্তর পর্ব: প্রতি সপ্তাহের শুক্রবার রাত ৯:টায় সরাসরি লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠান পরিচালিত হয়, যা পরিচালনা করছেন শাইখ আব্দুল্লাহ [Sheikh Abdullah]। এই পর্বে দর্শকরা সরাসরি যুক্ত হয়ে দ্বীনি বিভিন্ন মাসআলা-মাসায়েল ও প্রশ্নের সমাধান পেয়ে থাকেন।
'রবের বাণী' অনুষ্ঠান: প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাত ৯:টায় নিয়মিতভাবে প্রচারিত হয় বিশেষ আয়োজন—'রবের বাণী'।
ইসলামিক অনুষ্ঠানমালা: কুরআন ও সুন্নাহর আলোকে সাজানো বিভিন্ন শিক্ষণীয় ও প্রামাণ্য অনুষ্ঠান।
প্রতিষ্ঠানের পাশে থাকুন
অনলাইনে অনুদান দিন
আমাদের ফটো গ্যালারী
সংশ্লিষ্ট চলমান কার্যক্রম

