মূল বিষয়বস্তুতে যান

নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন

আমাদের সম্পর্কে

শিক্ষা, গবেষণা ও মানবতার কল্যাণে

আমাদের পরিচয়

নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন

“নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন” বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত একটি শিক্ষা, গবেষণা ও সেবামূলক অলাভজনক প্রতিষ্ঠান। এর নিবন্ধন নং এস-১২২৮৮-২০১৬। উক্ত ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ।

প্রতিষ্ঠালগ্ন থেকে এটি শিক্ষা, গবেষণা, মসজিদ নির্মাণ, ত্রাণ ও পুনর্বাসনসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’-এর অধীনে বর্তমানে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ দাওয়া, মিডিয়া, প্রকাশনা ও সমাজসেবার জন্য বহু প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে।

বর্তমানে নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত এবং ৩০০ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছে।

যে বিশ্বাসে আমাদের পথচলা

আমাদের লক্ষ্য, নীতি ও আদর্শ

নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন শিক্ষা, গবেষণা, দাওয়াহ ও মানবসেবার মাধ্যমে একটি জ্ঞানসমৃদ্ধ, নৈতিক ও সহমর্মী সমাজ গঠনে কাজ করে। বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রসার, মানুষের পাশে দাঁড়ানো এবং দীর্ঘমেয়াদি কল্যাণের সুযোগ তৈরি করা আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের পথচলার ভিত্তি নিচের নীতিমালা।

কুরআন ও সুন্নাহর আলোকে পথচলা

  • পবিত্র কুরআন ও মহানবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহকে শিক্ষা, দাওয়াহ ও মানবসেবার মূল দিকনির্দেশনা হিসেবে গ্রহণ করা।
  • সালাফে সালিহীনের অনুসৃত পথের আলোকে বিশুদ্ধ জ্ঞানচর্চা ও মধ্যমপন্থার প্রসার ঘটানো।
  • মুসলিম উম্মাহর ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ব বজায় রেখে কল্যাণকর কাজে সহযোগিতা করা।

প্রজ্ঞা ও সহমর্মিতার দাওয়াহ

  • সৎকাজে উৎসাহ ও অন্যায় থেকে বিরত থাকার আহ্বানের মাধ্যমে নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা।
  • দাওয়াহ ও সমাজসেবায় কঠোরতা ও উগ্রতা পরিহার করে প্রজ্ঞা, সহনশীলতা এবং পরিস্থিতির প্রতি সংবেদনশীলতা বজায় রাখা।
  • আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তাঁর সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন এবং মানুষের উপকারে আত্মনিয়োগ করা।

সবার জন্য মানবিক সেবা

  • ধর্ম, বর্ণ ও সামাজিক পরিচয়ের কারণে কাউকে বঞ্চিত না করে দাওয়াহ ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।
  • সহায়তার ক্ষেত্রে দরিদ্র, অসহায়, এতিম, বিধবা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া।
  • শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ বাড়িয়ে মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপন ও কর্মসংস্থানে সহায়তা করা।

আমানত, স্বচ্ছতা ও জবাবদিহিতা

  • দাতাদের অর্থ ও সম্পদকে আমানত হিসেবে গ্রহণ করে নির্ধারিত উদ্দেশ্যে যথাযথভাবে ব্যবহারের নীতি অনুসরণ করা।
  • তহবিল সংগ্রহ ও ব্যয়ের হিসাব সংরক্ষণে স্বচ্ছতা এবং পরিচালনা পর্ষদ ও কর্মীদের কাজে জবাবদিহিতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া।
  • আর্থিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের নিয়মিত পর্যালোচনা এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষার ব্যবস্থা রাখাকে নীতিগত অঙ্গীকার হিসেবে গ্রহণ করা।

সততা, দক্ষতা ও মানসম্মত কাজ

  • প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে সততা ও নৈতিকতা বজায় রাখা এবং দুর্নীতি ও অনিয়মকে প্রশ্রয় না দেওয়া।
  • শিক্ষা, গবেষণা, দাওয়াহ ও সেবামূলক কাজে পেশাদারিত্ব এবং গুণগত মানকে গুরুত্ব দেওয়া।
  • যোগ্য ও দায়িত্বশীল কর্মী নির্বাচন এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা ও সেবার মান উন্নয়নের চেষ্টা করা।

নিরপেক্ষতা ও টেকসই কল্যাণ

  • দলীয় রাজনৈতিক কর্মসূচি ও অবস্থান গ্রহণ থেকে বিরত থেকে দল, উপদল বা গোষ্ঠীর প্রভাবমুক্তভাবে সেবামূলক কাজ পরিচালনার নীতি অনুসরণ করা।
  • জরুরি সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি দারিদ্র্য বিমোচন, পুনর্বাসন ও স্বাবলম্বিতা অর্জনের উদ্যোগকে গুরুত্ব দেওয়া।
  • শিক্ষা, গবেষণা ও মানবসেবার সমন্বয়ে এমন কল্যাণকর উদ্যোগ গ্রহণ করা, যার সুফল ব্যক্তি, পরিবার ও সমাজ দীর্ঘদিন পেতে পারে।

কল্যাণের পথে আমাদের অঙ্গীকার

লক্ষ্য ও উদ্দেশ্য

শিক্ষা, দাওয়াহ ও সেবা—এই তিন ক্ষেত্রে নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পথচলাকে এগিয়ে নিতে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো নির্ধারিত। প্রয়োজন, সামর্থ্য ও অগ্রাধিকার বিবেচনায় এসব লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শিক্ষা

বিশুদ্ধ জ্ঞান, গবেষণা ও দক্ষতায় সমৃদ্ধ প্রজন্ম গঠন।

  • কুরআন ও সুন্নাহর আলোকে বিশুদ্ধ ইসলামী জ্ঞানচর্চা এবং সর্বস্তরে তার প্রসারের সুযোগ তৈরি করা।
  • দেশে ও আন্তর্জাতিক পরিসরে দায়িত্বশীল ভূমিকা রাখতে সক্ষম যোগ্য আলেম, ইসলামী আলোচক ও দা‘য়ী গড়ে তোলা।
  • যুগোপযোগী পাঠক্রম প্রণয়ন, শিক্ষা গবেষণাকেন্দ্র গড়ে তোলা এবং মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্যোগ নেওয়া।
  • নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের শিক্ষা ও নৈতিকতার আদর্শ অনুসরণ করে স্কুল, কলেজ, উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা।
  • বেকার তরুণদের কর্মমুখী ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে সহায়তা করা।
  • অসহায় ও দরিদ্র নারীদের উপযোগী দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ উপার্জনের সুযোগ তৈরিতে সহায়তা করা।
  • অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে পড়াশোনা অব্যাহত রাখতে সহযোগিতা করা।
  • শিক্ষা, সুস্থ সংস্কৃতি, সামাজিক সচেতনতা ও জীবনদক্ষতাভিত্তিক প্রতিযোগিতা এবং সহশিক্ষা কার্যক্রমের আয়োজন করা।

দাওয়াহ

প্রজ্ঞা, সহনশীলতা ও সুন্দর আচরণে কল্যাণের আহ্বান।

  • কুরআন ও সুন্নাহর আলোকে তাওহীদের সঠিক জ্ঞান ও আল্লাহর প্রতি একনিষ্ঠ ইবাদতের শিক্ষা প্রচার করা।
  • শিরক, বিদআত ও ধর্মীয় প্রান্তিকতা সম্পর্কে প্রামাণ্য জ্ঞানভিত্তিক সচেতনতা গড়ে তোলা এবং মধ্যমপন্থার দাওয়াহ দেওয়া।
  • পরিকল্পিত দাওয়াতি উদ্যোগের মাধ্যমে সৎকাজে উৎসাহিত করা এবং অন্যায় ও অনৈতিক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো।
  • নববী আদর্শ অনুসরণে ইবাদত, দ্বীনি শিক্ষা ও সমাজকল্যাণের কেন্দ্র হিসেবে মসজিদ নির্মাণ ও পরিচালনায় ভূমিকা রাখা।
  • মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপযুক্ত সমাগমস্থলে নিয়মিত দ্বীনি হালাকাহ, বিষয়ভিত্তিক আলোচনা এবং সম্মানজনক মতবিনিময়ের আয়োজন করা।
  • বিশুদ্ধ আকীদা, ইসলামী জীবনবোধ ও নৈতিকতা বিষয়ে মৌলিক ও প্রামাণ্য বই রচনা, প্রকাশ এবং পাঠকের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া।
  • ইমাম, খতীব ও দা‘য়ীদের জ্ঞান, যোগাযোগদক্ষতা এবং প্রজ্ঞাপূর্ণ দাওয়াহর পদ্ধতি উন্নয়নে প্রশিক্ষণের আয়োজন করা।
  • সেবামূলক কার্যক্রমের পাশাপাশি আগ্রহী মানুষের জন্য সুপরিকল্পিত পাঠক্রমে দ্বীনি শিক্ষা ও নৈতিক দিকনির্দেশনার সুযোগ রাখা।
  • বিষয়ভিত্তিক আলোচনা ও শিক্ষামূলক অনুষ্ঠান ধারণ করে মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলভাবে প্রচার করা।
  • অমুসলিম পাঠকদের কাছে ইসলামের পরিচয় ও সৌন্দর্য তুলে ধরতে সহজবোধ্য মৌলিক ও অনূদিত প্রকাশনার উদ্যোগ নেওয়া।
  • ধর্মীয় ও সামাজিক কুসংস্কার দূর করতে যুক্তিসংগত আলোচনা, প্রামাণ্য শিক্ষা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।
  • পারিবারিক শান্তি, পারস্পরিক অধিকার ও দায়িত্ববোধ বিষয়ে যোগ্য পরামর্শকের সহায়তায় কাউন্সেলিংয়ের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া।
  • দ্বীনি জিজ্ঞাসা ও প্রয়োজনীয় পরামর্শ সহজলভ্য করতে ফোন ও অন্যান্য যোগাযোগমাধ্যমে সহায়তার ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা।
  • শিশু-কিশোর ও তরুণদের নৈতিক বিকাশে শিক্ষামূলক আয়োজন, যুব কার্যক্রম ও সুস্থ সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি করা।
  • যোগ্য আলেমদের মাধ্যমে সরাসরি দ্বীনি প্রশ্নোত্তর ও শরয়ী বিষয়ে দিকনির্দেশনা পাওয়ার সুযোগ সম্প্রসারণ করা।

সেবা

মানুষের পাশে থেকে স্বাবলম্বিতা ও দীর্ঘমেয়াদি কল্যাণ।

  • দারিদ্র্য হ্রাস, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের সামগ্রিক কল্যাণে প্রয়োজনভিত্তিক সেবা কার্যক্রম পরিচালনা করা।
  • প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ পৌঁছানো এবং পরবর্তী সময়ে পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধারে সহায়তা করা।
  • নিরাপদ পানির সংকটে থাকা এলাকায় প্রয়োজন ও উপযোগিতা বিবেচনায় নলকূপ, পানি শোধন ও সরবরাহের উদ্যোগ নেওয়া।
  • সাদাকায়ে জারিয়াহ, পরিবেশের ভারসাম্য ও জীবিকার সহায়তায় উপযোগী ফলদ ও অন্যান্য উপকারী গাছ রোপণ এবং পরিচর্যায় উৎসাহ দেওয়া।
  • রমযানে অভাবগ্রস্ত পরিবারগুলোর জন্য ইফতার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া।
  • সামর্থ্যবান দাতাদের সহযোগিতায় কুরবানির আয়োজন এবং অসচ্ছল মানুষের মধ্যে গোশত বিতরণে সহায়তা করা।
  • শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি উপযোগী দক্ষতা, প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দিয়ে আত্মনির্ভরশীল হওয়ার প্রস্তুতিতে সহযোগিতা করা।
  • এতিম শিশুদের নিরাপত্তা, শিক্ষা, পরিচর্যা ও সুস্থ বিকাশে দায়িত্বশীল অভিভাবকত্ব এবং দীর্ঘমেয়াদি সহায়তাকে গুরুত্ব দেওয়া।
  • প্রয়োজনীয় প্রশিক্ষণ, উপার্জনের উপকরণ ও পরামর্শের সমন্বয়ে অসচ্ছল মানুষকে টেকসই স্বাবলম্বিতার পথে এগিয়ে নিতে সহায়তা করা।

একসঙ্গে শিক্ষা, দাওয়াহ ও মানবসেবায়

আমাদের প্রতিষ্ঠানসমূহ

সব প্রতিষ্ঠান দেখুন →
আদ-দাওয়াহ ইলাল্লহ

আদ-দাওয়াহ ইলাল্লহ

আদ-দাওয়াহ ইলাল্লহ একটি দ্বীনি শিক্ষা ও দাওয়াহভিত্তিক প্রতিষ্ঠান, যার লক্ষ্য কুরআন ও দ্বীনের সঠিক জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মুসলিমদের আল্লাহর সন্তু...

আল-জামিয়া'হ আস-সালাফিয়্যা'হ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী

Al-Itisam TV

Al-Itisam TV

কুরআন ও সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরার লক্ষ্যে আল-ইতিছাম টিভি।

আল-জামিয়া'হ আস-সালাফিয়্যা'হ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী

মুসলিম ইউনিভার্সিটি

মুসলিম ইউনিভার্সিটি

দেশ-বিদেশের অভিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে থেকে — কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা অর্জনের মাধ্যমে নিজের ও জাতির ইহকাল-পরকাল গড়ে তুলি।

আল-জামিয়া'হ আস-সালাফিয়্যা'হ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী

AL-JAMIAH AS-SALAFIYAH

AL-JAMIAH AS-SALAFIYAH

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ একটি মানসম্মত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যার লক্ষ্য পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে বিশুদ্ধ আক্বীদা, উত্তম চরিত্র ও ইসলামী মূল্যবোধসম...

নারায়ণগঞ্জ, রাজশাহী, দিনাজপুর ও বরিশাল

মুসলিম বাইতুল মাল ফাইন্যান্স

মুসলিম বাইতুল মাল ফাইন্যান্স

এখানে নিরাপদ ও দায়িত্বশীল প্রক্রিয়ায় আমানত সেবা, কর্জে হাসানা সহায়তা এবং জনকল্যাণমূলক আর্থিক কার্যক্রম পরিচালিত হয়।

আল-জামিয়া'হ আস-সালাফিয়্যা'হ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী